ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৮:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির করার প্রতিবাদে ও চুক্তি ভিত্তিক চাকুরী নিয়মিত করণের দাবিতে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এজিএম ইএন্ডসি আব্দুল্লাহ আল মামুন, এজিএম (এমএস) আব্দুল বাসেত, এজিএম(আইটি) রাসেল আহমেদ, জেনারেল ম্যানেজার ইঞ্জিঃ গোলাম আহম্মদ, পাংশা জোনালের ডিজিএম আব্দুর রব, বালিয়াকান্দির এজিএম আলিউল হাসান, গোয়ালন্দের এজিএম শাহীন আলম, কালুখালীর এজিএম ফিরোজ হোসেন, লাইনম্যান আসাদুজ্জামান ও হেমায়েত, মিটার রিডার দাউদ খান, সহকারী স্টোর কিপার মাহমুদুল হাসান, বিলিং সুপারভাইজার এসলিমা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকুরী করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

এর আগে একাধিকবার বৈঠক করেও সমাধান না হওয়ায় আবারো মানববন্ধনে অংশ নেয় সমিতির সদস্যরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচীসহ আরো কঠোর কর্মসূচী বাস্তবায়নের কথা জানায় সমিতির সদস্য ও নেতাকর্মীরা।

পরে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লিলিখ স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪