ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় মে দিবস পালিত

“দুনিয়ার মজদুর এক হও” এবং “মহান মে দিবস অমর হোক” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৫৭৮ ঢাকা) উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়।

দিবসের কর্মসূচি হিসেবে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা (সান্টু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ লালন শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম এবং পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন অর-রশীদ সহ প্রমুখ।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক আহবায়ক মো: বারেক সরদার ও আকবর আলী বেপারী, কার্যকরী পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম মন্ডল ও আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: জকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মিন্টু সরদার এবং দপ্তর সম্পাদক মো: মুকুল বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আঃ গফুর মন্ডল বলেন, “আজকের এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিন। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের সেই আত্মত্যাগ আজও আমাদের প্রেরণা জোগায়। নির্মাণ শ্রমিকরা উন্নয়নের মূল কারিগর। তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে মোঃ শাহজাহান মোল্লা (সান্টু) বলেন, “রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সবসময় শ্রমিকদের সুখে-দুঃখে পাশে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা আমাদের ইউনিয়নের রেজিস্ট্রেশন অনুযায়ী সুশৃঙ্খলভাবে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।”

আলোচনা সভা শেষে উপস্থিত শ্রমিকদের দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য বিমা ও রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় মে দিবস পালিত

আপডেট সময় ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬