ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ঈদে দিনে চলেছে শোকের মাতম

বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

রাজবাড়ী: বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে পবিত্র ঈদুল আযাহার কোরবানির মাংস খেতে গিয়ে গলায় আটকে মোঃ ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৭ই জুন, সোমবার বিকাল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পবিত্র ঈদুল আযাহার আনন্দঘন দিনে প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। নিহত ব্যক্তিদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, নিহত ইমরান হোসেন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, ঈদুল আযাহার কোরবানির মাংস খেয়ে ইমরানের গলায় আটকে যায়। এসময় ইমরানকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সজল বিশ্বাস বলেন, ইমরানকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা যায় তার মুখের ভেতর মাংস আটকে ছিলো। এছাড়াও তার থ্যালাসেমিয়া রোগ ছিলো। তবে কি কারণে মারা গেছে সেটা এখন নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই মোঃ নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। থানা পুলিশের সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ঈদে দিনে চলেছে শোকের মাতম

বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪