ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সাংবাদিক ফারুকের অকাল মৃত্যুতে

বালিয়াকান্দিতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • জয়নাল আবেদীন:
  • আপডেট সময় ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এস.এম. রাহাত হোসেন ফারুকের অকাল মৃত্যুতে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩শে আগষ্ট) বাদ জুম্মা বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএন বাংলা’র রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়’র রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েন্টি ফোরের রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান সহ প্রমুখ।

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার সঞ্চালনায় সভায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ’র রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, দৈনিক যায়যায়দিনের পাংশা উপজেলা সংবাদদাতা মাসুদ রেজা শিশির, সৈয়দ মেহেদী হাসান, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মকলেছুর রহমান সহ জেলার ৫টি উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম সাংবাদিক রাহাত হোসেন ফারুক তার কর্মের মধ্যে দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে। তাকে স্মরণীয় করে রাখতে সকল সাংবাদিকদের কাজ করার আহবান জানান।

মরহুম সাংবাদিক রাহাত হোসেন ফারুকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ। স্মরণ সভায় মরহুম সাংবাদিক ফারুকের পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাংবাদিক ফারুকের অকাল মৃত্যুতে

বালিয়াকান্দিতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪