ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
গণমাধ্যম অফিসে হামলা-ভাংচুরের প্রতিবাদে

গোয়ালন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

  • শামীম শেখ:
  • আপডেট সময় ০৯:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে দুর্বৃত্তদের হামলা, ভংচুর ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গণমাধ্যম কর্মীরা।

সোমবার (২৬শে আগস্ট) সকাল ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালন্দের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মদ আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ সভাপতি ও দৈনিক সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাবেক সভাপতি ও প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি বৈশাখী টেলিভিশন ও দৈনিক সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার প্রমূখ।

এ কর্মসূচি সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ। কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক ও তাদের প্রতিষ্ঠানের উপর ন্যাক্কারজনক প্রতিটি হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। সেই সাথে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

গণমাধ্যম অফিসে হামলা-ভাংচুরের প্রতিবাদে

গোয়ালন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট সময় ০৯:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪