ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিনের সাথে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সন্ধ্যায় থানায় অফিসার ইনচার্জের রুমে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

পাংশা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি অধ্যাপক মো: ইজাজুল হক ও সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমুর নেতৃত্বে রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল ওসি মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাৎকালে পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মো. ইজাজুল হক, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, এ্যাডভোকেট মো. শাহিনূল ইসলাম ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসলামুজ্জামান, ক্রীড়া সম্পাদক শহর ইবনে হারেজ ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. সহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমি ভালো কাজের সাথে আছি। দুষ্টুদের দমনে ছাড় নেই। অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত যেই হোক না কেন- তাদের কঠোর হস্তে দমন করা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি অপরাধ দমনে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান।

এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পাংশা মডেল থানার পুলিশী কার্যক্রমের প্রশংসা করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিনের সাথে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১০:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪