ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
চিকিৎসক ডাঃ রাসেল’র উপর হামলার প্রতিবাদে

কালুখালীতে চিকিৎসক-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি

ছবি- হাসপাতালে কর্মরত চিকিৎসকের উপরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন।

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ রাসেল’র উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার ( ১৪ই জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্ত্বরে বেলা ১২টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাসপাতালের জরুরী চিকিৎসাসেবা ব্যতীত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা ও ডাঃ রাসেল’র ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মসূচি পালনকারীরা।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১২ই জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে কর্মরত চিকিৎসক ডাঃ রাসেল এর সাথে রোগীর স্বজনদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি ধামকি দিতে থাকে। পরে কালুখালী থানা পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, এ ঘটনা প্রেক্ষিতে এখন পর্যন্ত থানায় এসে কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করিনি। লিখিত অভিযোগ পেলে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

চিকিৎসক ডাঃ রাসেল’র উপর হামলার প্রতিবাদে

কালুখালীতে চিকিৎসক-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি

আপডেট সময় ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪