ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

৩১শে জুলাই, বুধবার সকালে কালুখালী উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করেন কালুখালী উপজেলা মৎস্য দপ্তর। সকালে কালুখালী উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে অতিথিবৃন্দরা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, সফল মৎস্য চাষী মো. আকমল হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আশা করি, এই মৎস্য সপ্তাহের মাধ্যমে মানুষকে আরও বেশী করে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে পারবো।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ

আপডেট সময় ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪