ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে

বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচি

ছবি- বালিয়াকান্দির আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করছেন অতিথিবৃন্দরা।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এহসানুল হাকিম সাধন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

ছবি- বালিয়াকান্দিতে গাছের চারা রোপন করছেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা হোসেন জানান, বৈশ্বিক আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে বাংলাদেশে আবহাওয়া জীব-বৈচিত্রের অনুকূলে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাটি একনিষ্ঠ ভাবে বাস্তবায়ন করতে সুসজ্জিত ও গৌরবোজ্জ্বলের অধিকারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক একেএম আমিনুল হক স্যার নিরলস ভাবে সারা দেশে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) ১০৯ টি গাছের চারা বিতরণের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি অফিস বৃক্ষরোপন অভিযানের যাত্রা শুরু করলো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সব উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের অন্যতম অংশীদার। জনসম্পৃক্ত সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশ রক্ষায় সারাদেশে এই বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়ে সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে। এটি নি:সন্দেহে একটি মহতি উদ্যোগ।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে

বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচি

আপডেট সময় ১০:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪