ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাংশা পৌরসভায় পৌর প্রশাসকের দায়িত্ব নিলেন তারিফ-উল-হাসান

রাজবাড়ীর পাংশা পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি মো: ওয়াজেদ আলীকে অপসারণ করা হয়েছে। তার স্থলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসানকে পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২১শে আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পূর্বে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক তারিফ-উল-হাসান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আমার প্রথম কাজ হচ্ছে পৌরসভার মৌলিক কাজগুলো দ্রুত সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদি কাজ করা হবে। পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এই দায়িত্ব পালনের জন্য পাংশা পৌরসভার সকল শ্রেণী পেশার শিক্ষক, ছাত্র, রাজনীতিবীদ, সুশীল সমাজ সহ সর্বপরি সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

পাংশা পৌরসভায় পৌর প্রশাসকের দায়িত্ব নিলেন তারিফ-উল-হাসান

আপডেট সময় ১০:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪