ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনবো- নবাগত পুলিশ সুপার শামিমা পারভীন

  • সাইফুল আলম মিরাজ:
  • আপডেট সময় ০৭:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

পুলিশের প্রতি জনসাধারণের আস্তা পূণরায় ফিরিয়ে আনা, ব্যক্তি ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করণের প্রত্যয় ব্যক্ত করেছেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছা: শামিমা পারভীন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় নবাগত পুলিশ সুপার আরো বলেন, এ দেশকে বৈষম্যহীন, শোষণহীন, কল্যানময় এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল, সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ ও আপনারা যারা আছেন (সাংবাদিকরা) তারা সবাই প্রশাসনের সঙ্গে ছিলেন। এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের ও রাজবাড়ীর জনগণের।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সিরাজগঞ্জ জেলায় র‌্যাব-১২ তে সহকারী পুলিশ সুপার, এরপর রংপুর জেলায় র‌্যাব-৫ এ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরপর ২০১১ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা হাইতি মিশনে সাড়ে ১৩ মাস কর্মরত ছিলেন। মিশন শেষ দেশে ফিরে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। তারপর সেখান তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হন। ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। এরপর ২০২০ সাথে তিনি রংপুরে পিটিসিতে(পুলিশ ট্রেনিং সেন্টারে) পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা।

উল্লেখ্য যে, গত ৩রা সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলায় পদায়ন করা হয়।

একই দিন জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম-সেবাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনবো- নবাগত পুলিশ সুপার শামিমা পারভীন

আপডেট সময় ০৭:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪