ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা
জেলা তথ্য অফিসের উদ্যোগে

রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই সেপ্টেম্বর সকাল ১১টায় ডা: আবুল হোসেন কলেজের ৪র্থ তলায় ডা: নাজমুল হোসেন অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু। জেলায় সামাজিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত প্রচার কর্মসূচির সংগীত দলের নেতৃত্ব প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (সংগীত) মো: জাকিউল হাই।
জানা গেছে, সচেতনতা মূলক গানে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, গুজব এবং অপপ্রচার বিষয়ে আলোকপাত করা হয়। কলেজে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকগণ আয়োজিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা বলেন, তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সংগীতানুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিনোদন প্রদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতন এবং উদ্বুদ্ধ করা হয়। আমরা জানি সংগীত মানুষকে খুব দ্রুত আকর্ষণ করে। জনগণ খুব আগ্রহ নিয়ে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরীর একটি প্রকাশ লক্ষ্য করা যায়। এ ধরনের সংগীতানুষ্ঠান নিয়মিত আয়োজন করা হলে তা জনগণকে সচেতন এবং বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

জেলা তথ্য অফিসের উদ্যোগে

রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪