ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

আড়াই ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জে পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রবিবার (৩ রা নভেম্বর) ভোর পৌনে ৫টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশার ঘনত্ব কমে এলে নৌরুটে পূণরায় সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর রাত ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর পৌনে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় পদ্মা নদীর মাঝে রো রো ফেরী বরকত নোঙর করে রাখে।

এরপর সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে দৌলতদিয়া ফেরী ঘাটে আটকা পড়া যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো: সালাউদ্দিন বলেন, দূর্ঘটনা এড়াতে আড়াই ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আড়াই ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪