ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
মা ইলিশ রক্ষা অভিযান

রাজবাড়ীতে ২২দিনে অভিযানে ২৩৩ জেলের কারাদন্ড

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫জন জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জেলেদের কাছ থেকে অর্থ দন্ড হিসেবে ১৮হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৩রা নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা মৎস্য অফিস। অভিযানের সময় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।

জানা গেছে, রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞার ২২দিনে ইলিশ শিকারের দায়ে মোট ২৩৩ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার পদ্মা নদীতে অভিযান চারিয়ে ২৪ লাখ ৬০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া জেলেদের ১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ হাজার ৫৫৬ কেজি ইলিশ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছিল।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি ভাবে জেলার তালিকাভুক্ত ৪ হাজার ৬৯০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে মোট ১১৭.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এ ছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মাছ শিকার করতে নদীতে নামতে না পারে তার জন্য আমরা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে পৃথকভাবে অভিযান পরিচালনা করেছি।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মা ইলিশ রক্ষা অভিযান

রাজবাড়ীতে ২২দিনে অভিযানে ২৩৩ জেলের কারাদন্ড

আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪