ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত, বন্দিদের মুক্তি ও চাকুরীতে পূর্ণবহালের দাবিতে

জামালপুরে জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত

জামালপুরে ২০০৯ সালের পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরীচ্যুত বিডিআর সদস্যকে চাকুরীতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৭শে নভেম্বর) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।

সাবেক সিপাহি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেল বন্দি বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, ছোট বোন শিলা আক্তার, জেলবন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআর’র সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেনসহ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দী করে রাখা হয়েছে।

তারা আরো বলেন, ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলায় প্রায় ১৫০ জন বিডিআর সদস্য রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত, বন্দিদের মুক্তি ও চাকুরীতে পূর্ণবহালের দাবিতে

জামালপুরে জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪