ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে পদ্মায় ভাসলো রিকশাচালকের মরদেহ, রিকশা ছিনতাই Logo বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo খানখানাপুরে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কালুখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২০২৪ জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে নভেম্বর) সকালে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীর মাহমুদ সুজন, মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।

এসময় কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, রাকিবুল হাসানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও আহত পরিবারের সদস্য, নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার বাস স্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের শহীদ কোরবান শেখের পরিবারের পক্ষ থেকে তার কন্যা মিতা আক্তার মিতু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুহিন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ জাকির হোসেন জুলাই-আগস্টের ভয়াবহতা সম্পর্কে স্মৃতি চারণ করেন।

এসময় ছাত্র-জনতার পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা ও কালুখালীতে শহীদ কোরবান শেখের স্মরণে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে শহীদ কোরবান শেখ চত্বর ও শহীদ কোরবান শেখ পাঠাগার নির্মাণের দাবি জানান।

সভা শেষে কালুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ কোরবান শেখের স্মরণে তার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস।

ট্যাগস :

কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা

কালুখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪