ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

কালুখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীর উদ্ধোধন

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে দুই দিন ব্যাপী স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে নভেম্বর) সকালে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ও মেলায় স্টল গুলো পরিদর্শন করেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

এসময় কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বলেন, মানুষের মধ্যে বিজ্ঞান মনস্ক ছড়িয়ে দিতে ও স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ সর্বমোট ১২টি স্টল মেলায় অংশগ্রহন করে।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কালুখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীর উদ্ধোধন

আপডেট সময় ০৮:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪