ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ১০:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলায় দুই দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর উদ্ধোধন, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সূদন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দুইদিন ব্যাপী এ আয়োজনের উদ্ধোধন করেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শেখ সহ প্রমুখ।

এসময় অনুষ্ঠানে রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরাজুল মাজীদ তুর্য, একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিক, সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ) এর প্রধান শিক্ষক মুন্সী মো: আ: জব্বার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সহ সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা আয়োজিত ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণকৃত ২৪টি স্টল পরিদর্শন করেন। এরপর একই মঞ্চে অনুষ্ঠিত হয় ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা।

রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সূদন সাহা জানান, ১৪ ও ১৫ জানুয়ারী দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। এরমধ্যে বিশেষ গ্রুপে ৩টি, সিনিয়র গ্রুপে ৪টি (কলেজ) ও জুনিয়র গ্রুপে (মাধ্যমিক) ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করছে।

জানা গেছে, ১৫ই জানুয়ারী সকাল ১১টায় বিজ্ঞান মেলার প্রকল্প মূল্যায়ন, বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং বিকাল ৩টায় উপজেলা পরিষদের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ী সদর উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

আপডেট সময় ১০:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫