ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রামকান্তপুর ইউপি’র মাটিপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪১০টি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০শে মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজারে ডিলার এসএম মতিউর রহমানের চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্ধোধন করেন সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজিব মোল্লা বাবু। এসময় প্রত্যেক কার্ডধারী ব্যক্তিকে ১৫টাকা কেজি দরে ৩০কেজি চাল দেয়া হয়।

চাল বিতরণ কালে ইউনিয়ন ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা। বিতরণ কালে ইউপি সদস্য মোঃ ফজের সিকদার, মোঃ আজিজুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মাকসুদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ডিলার এসএম মতিউর রহমান বলেন, সপ্তাহের যে কোন ৩দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (সরকারি ছুটি ব্যতীত) দোকান খোলা থাকবে। কার্ডধারী পরিবারের সদস্যরা এসে সরকারি ধার্যকৃত মূল্য পরিশোধ করে জনপ্রতি ৩০কেজি চাল সংগ্রহ করতে পারবেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রামকান্তপুর ইউপি’র মাটিপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

আপডেট সময় ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫