ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন
রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার

দেশের সম্পদ রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে (০৮-১৪ এপ্রিল) জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা ও জেলেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৩ ই এপ্রিল)  সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মৎস্য অফিস। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অদিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক জেলেদের উদ্দ্যেশে বলেন, শুধু মৎস্য শিকার করে জীবনধারণ নয়, আপনাদের বিকল্প আয়ের উৎস ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফ’র চাল, গাভী বিতরণ করা হয়। প্রান্তিক এ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এ জেলায় সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে টেকনিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করে নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। আজকের জাটকা, আগামীর ইলিশ। ইলিশ এ দেশের জাতীয় সম্পদ। দেশের সম্পদ রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামছুদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।

সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল অনুষ্ঠানের উপস্থিত শতাধিক জেলেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ করান।শপথ: আমি শপথ করছি যে, আমরা জাটকা ধরবো না, জাটকা বিক্রি করবো না, কাউকে ধরতে দিবো না, জাটকা খাবো না, জাটকা রক্ষায় বাংলাদেশ সরকারের যে সমস্ত আইন রয়েছে তা মেনে চলবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার

দেশের সম্পদ রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে

আপডেট সময় ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫