ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবসে রাজবাড়ীতে হাত ধোয়ার প্রদর্শনী

হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ, এস্টিমেটর মোঃ নূরনবী, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন, জেলা অফিসের উচ্চমান সহকারী রেজাউল মীর, ক্যাশিয়ার আশরাফ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালিত হয়।

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আয়োজিত প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল রাজবাড়ী সদর হাসপাতালের নার্সদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন। তারা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হাতে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিকভাবে হাত ধোয়ার প্রক্রিয়া শেখান এবং হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“প্রিয় শিক্ষার্থীরা, হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি সুস্থ থাকার অন্যতম মাধ্যম। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

আমাদের খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোয়া অবশ্যক। আজকের প্রশিক্ষণ তোমাদের মধ্যে এই সচেতনতা গড়ে তুলবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা হাত ধোয়ার নায়ক হলে পুরো সমাজই উপকৃত হবে।”

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিশ্ব হাত ধোয়া দিবসে রাজবাড়ীতে হাত ধোয়ার প্রদর্শনী

আপডেট সময় ০৫:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫