ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২৬শে নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে অংশ নেন খামারি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক **সুলতানা আক্তার**। তিনি বলেন, দেশীয় জাতের পশুপাখি আমাদের প্রাণিসম্পদের মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং খামারিদের প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে প্রাণিসম্পদ খাতে আরও বড় বিপ্লব ঘটবে।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল হক, সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, দেশের চাহিদা পূরণে নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের পাশাপাশি খামারি উন্নয়ন এবং দেশীয় জাত সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ে সেবার উন্নয়নের ওপরও তারা জোর দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধপণ্য, খাদ্য ও খামার প্রযুক্তির স্টলগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন ধরে খামারি প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আপডেট সময় ০৬:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫