ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের গভীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে জেলার ঐতিহাসিক লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলা শহরের লোকসেড এলাকায় অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে  রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, অফিস সহকারী আনোয়ার হোসেন এবং অফিস সহকারী আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি রচিত হয়েছে। তাঁদের স্মরণে এমন কর্মসূচি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের গভীর শ্রদ্ধা

আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫