ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা
মহান বিজয় দিবস-২০২৫

আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় দিবসের সূচনায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় টার্মিনাল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই রোমান মোল্লাসহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এ সময় অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “মহান বিজয় দিবস আমাদের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করতে আহলাদীপুর হাইওয়ে থানা সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

মহান বিজয় দিবস-২০২৫

আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫