ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীতে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৬শে জুন, বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মিয়া সহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু সহ দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

রাজবাড়ী সদর উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নওয়াব আলী বলেন, আমি রাজবাড়ী সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার অঙ্গিকার করেছিলাম। আমি তা করবো। আমি এ বিষয়ে বিভাগীয় কমিশনারসহ স্থানীয় সরকারের বিভিন্ন শাখায় প্রাথমিক আলাপ করে এসেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। সদর উপজেলাকে একটি মাদক ও দূর্নীতিমুক্ত উপজেলা হিসেবে রূপান্তর করার অঙ্গিকার করেন তিনি।

জানা গেছে, গত ২৪ শে জুন বিকাল ৩ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যাদের শপথ বাক্য পাঠ করান।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

আপডেট সময় ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪