ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন
খাদ্য সহায়তা ও শীতবস্ত্র নিয়ে

অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে দাড়ালেন রাজবাড়ী সদর ইউএনও

ছবি: অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের হাতে সহায়তা তুলে দিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

এখন শেষ হয়নি বাড়ীতে ছোট মেয়ে রিয়ার বিয়ের আমেজ। বাড়ী থেকে মেয়েকে বিদায় জানানোর একদিন পরই হঠাৎ করেই বসত ঘরের দাউ দাউ করে আগুন জ্বলে মুহুর্তে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। চোখের সামনেই পড়ে ছাই হয়ে যায় দিন মুজুর মোঃ ইসমাইল কাজী (৪৫) ও জুট মিল শ্রমিক পারভীন আক্তার(৩৮) দম্পত্তির শখের বসত বাড়িটি। সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারটি কাটাচ্ছিলেন মানবতের জীবনযাপন।

গত ৩০শে জুন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুনপাড়া গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে পরিবারটি চারচালা বসত ঘর, ঘরে রাখা টিভি, ফ্রিজ, কাঠের আসবাবপত্র, নগদ অর্থ সহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

অগ্নিকান্ডে নিঃস্ব ও অসহায় হয়ে যাওয়া পরিবারটির পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িছেন রাজবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম। সোমবার (১লা জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন এবং ওই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এসময় ওই পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ প্যাকেট হলুদ গুড়া, ১ প্যাকেট মরিচ গুড়া ও ১ প্যাকেট ধনিয়া গুড়া ও দুইটি শীতবস্ত্র (কম্বল) তুলে দেন ওই পরিবারটির হাতে।

পরিদর্শনকালে রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী(ইজিপিপি প্রকল্প) বিজয় কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত  মোঃ ইসমাইল কাজী বলেন, আমি একজন রাজমিস্ত্রী শ্রমিক। আমার স্ত্রী পারভীন আক্তার  রাজবাড়ী জুট মিলের একজন শ্রমিক। আমি আমার পরিবারের পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা থেকে ইউএনও স্যার চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য নিয়ে বাড়িতে আইছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে মানবিক সহায়তা ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ ওই পরিবারের ঘর নির্মাণে সর্বাত্মক কাজ করা হবে। যাতে করে অন্তত তাঁদের মাথার গুজার ঠাঁই হয়।

উল্লেখ্য, অগ্নিকান্ডের এ ঘটনার প্রেক্ষিতে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুনপাড়া গ্রামের মোঃ ইসমাইল কাজীর স্ত্রী পারভীন আক্তার(৩৮) গত ১লা জুলাই রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

খাদ্য সহায়তা ও শীতবস্ত্র নিয়ে

অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে দাড়ালেন রাজবাড়ী সদর ইউএনও

আপডেট সময় ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪