ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
হার পাওয়ার প্রকল্পের আওতায়

রাজবাড়ী সদর উপজেলায় ৮০জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

রাজবাড়ী সদর উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) বিকালে রাজবাড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

প্রশিক্ষাণার্থী নারীদের হাতে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ৮০জন নারীর মাঝে এ ল্যাপটপ তুলে দেয়া হয়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার মিতা সহ প্রমুখ।

অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

হার পাওয়ার প্রকল্পের আওতায়

রাজবাড়ী সদর উপজেলায় ৮০জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪