ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

আজ ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • দেশ ভাবনা ডেক্স:
  • আপডেট সময় ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ ২ দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (৫ই জুলাই) বিকালে গণভবন থেকে গোপালগঞ্জ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর সূচির বিষয়ে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে এক সুধী সমাবেশে অংশ নেবেন। বিকাল ৫টায় সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ করবেন। বিকাল সাড়ে ৩টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকাল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

আজ ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪