ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁয় বজ্রপাতে পৃথক দুই উপজেলায় ২জনের মৃত্যু

  • নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহিত

টানা বৃষ্টিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মোঃ মারুফ হোসেন(১৬) কিশোর ও মহাদেবপুর উপজেলার মোঃ আনোয়ার হোসেন(৩৭) কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ই জুলাই) বিকেল ৫টার দিকে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মাঠে ধানের জমি প্রস্তুতকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত মারুফ হোসেন শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মোঃ হারুনের ছেলে।

জানা গেছে, মারুফ তার বাবার সাথে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। বৃহস্পতিবার সকাল থেকেই তার বাবার সঙ্গে আমন ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তত করছিল। এ সময় আকাশে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কিশোর মারুফের মৃত্যু হয়।

অপর দিকে একই দিন বিকালে মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামে জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষবাদকালে বাসিন্দা আনোয়ার হোসেন(৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়।

বজ্রপাতে পৃথক দুটি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নওগাঁয় বজ্রপাতে পৃথক দুই উপজেলায় ২জনের মৃত্যু

আপডেট সময় ১১:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪