ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতাকে হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ই আগস্ট) সকালে জেলা বিএনপি’র নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট এলাকায় শহীদ স্মৃতি চত্বরে এসে সমবেত হয়। পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

জানা গেছে, রাজবাড়ীর রেলগেটের শহীদ স্মৃতি চত্ত্বরে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাস, সদর উপজেলার বিএনপি’র আহবায়ক কেএ সবুর শাহিন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট সহ প্রমুখ।

এসময় জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজি, সোনিয়া আক্তার স্মৃতি সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, ছাত্রদল ও মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪