ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে সাবেক এমপি খৈয়মের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

  • স্টাফ রিপোটার:
  • আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

ছবি: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন করাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির একাংশের নেতাকর্মীরা।

সোমবার (২রা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের সজ্জনকান্দায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নিজ বাসভবনের নিচতলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো: আকমল হোসেন, সদস্য কে.এ সবুর শাহিন, রইচ উদ্দিন ডিউক ও সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, গত ৩১শে আগষ্ট গোয়ালন্দ মোড়ে সংবাদ সম্মেলনে বিএনপি’র একটি অংশ আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সম্পর্কে বিকৃত রুচিহীন অশ্রাব্য ভাষায় মিথ্যাচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বা তার অনুসারীরা কোথাও লুটপাট, দখল বা চাঁদাবাজিতে লিপ্ত নয়। আমরা খৈয়মের অনুসারীরা ৫ই আগস্টের পর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে সংহতি সভা করেছি। কেউ যেন কারো উপর অন্যায়, অত্যাচার, নির্যাতনম নিপীড়ন চালাতে না পারে সেজন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।

জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস বলেন, ২০০০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিএনপি’তে যোগদান করিয়ে এমপি বানিয়েছিলেন। কারণ সে সময় রাজবাড়ী জেলা বিএনপি নেতৃত্ব শূণ্য ছিলো। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই দীর্ঘ ২৪ বছর ধরে তার রাজনৈতিক দুরদর্শিতা দিয়ে রাজবাড়ী জেলা বিএনপিকে সু-সংগঠিত করেছেন।

তিনি আরো বলেন, ২০১৯ সালের ২৫শে নভেম্বর ৪৭ সদস্য বিশিষ্ট রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। তাদের মধ্যে ২জন সদস্য মারা গেছেন। বাকী থাকেন ৪৫জন সদস্য। এই ৪৫জন সদস্যের মধ্যে ২৯জন সদস্যই আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে রয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ জেলা মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে সাবেক এমপি খৈয়মের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪