ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ীতে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দেশের নির্বাচনীয় আইনের উপর জনগণের আস্তা ফিরিতে আনতে হবে- জাকের পার্টির মহাসচিব

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, এ দেশের নির্বাচনীয় আইন এখন হেলাফেলায় পরিণত হয়েছে। আইন না মানায় নির্বাচনের উপর আস্থা নেই জনগণের। তাই এবারের নির্বাচনে রাজনীতি আর নির্বাচনের উপর জনগনের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সোমবার (১৮ই নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর কমিটি সেন্টারে রাজবাড়ী জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে এ মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার আরো বলেন, দেশের নির্বাচনী প্রচলিত আইন যতোটা কঠোর, তার প্রয়োগ ততোটা কঠোর নয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনী আইনের তোয়াক্কা খুব কমই করে। দশকের পর দশক ধরে নির্বাচন গুলোতে যেভাবে আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে তা সবাইকে পরিহার করতে হবে। দলীয় প্রার্থী নমিনেশন দেয়ার প্রক্রিয়ার গুণগত পরিবর্তন, সংসদে প্রতিনিধিত্ব প্রক্রিয়ার গুণগত পরিবর্তন সর্বোপরি নির্বাচন ব্যবস্থায় গুণগত পরিবর্তন সাধন করতে হবে।

জাকের পার্টির মহাসচিব বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে জাকের পার্টি অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচনকে কালো টাকার থাবা থেকে মুক্ত করতে হবে। তা করতে পারলেই জুলাই-আগস্টের বিপ্লব স্বার্থক হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ব্যায়ের সীমারেখা নির্ণয় করে প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোকে সে নির্বাচনী ব্যয়সীমা প্রতিপালনে কঠোর থাকতে হবে। নির্বাচন পূর্ব অর্থের লেনদেন, ঘুষ প্রদান এবং ভোটারদের প্রভাবিত করার ন্যাক্কারজনক প্রক্রিয়া প্রতিরোধ করতে হবে। রাষ্ট্রের প্রশাসন, পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিরাজনীতিকরন করতে হবে। আর ব্যবসায়ী গ্রুপগুলোর রাজনৈতিক অনুদান নিয়ন্ত্রণ করতে হবে। তারা যাতে এই অনুদানের ভিত্তিতে দেশের ব্যাবসা বানিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক খাতে দূর্বৃত্তায়নের সুযোগ না নিতে পারে, সে ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে।

জাকের পার্টির মহাসচিব বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বীতা করার মতন প্রস্তুতি ও সামর্থ্য সবসময় আছে জাকের পার্টির। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। সকল দলের সাথে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি বলে দিবে আমরা জোটবদ্ধ হবো না একক ভাবে যাত্রা অব্যহত রাখবো।

রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন অনুষ্ঠানে সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, জাকের পার্টির তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, রাজবাড়ী জেলা জাকের পার্টির সহ-সভাপতি ডা. মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলার বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ড থেকে আগত জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দেশের নির্বাচনীয় আইনের উপর জনগণের আস্তা ফিরিতে আনতে হবে- জাকের পার্টির মহাসচিব

আপডেট সময় ০৪:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪