ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীতে যুবদল নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ১০:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে যুবদল নেতার উপর গুলিবর্ষন, হামলা, মারপিট, বাড়ি ভাংচুর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবিতেবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল(ভিপি বকুল) নেতৃত্ব শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটস্থ শহীদ স্মৃতিফলক চত্ত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল(ভিপি বকুল) সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক এসএম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ-আল-মামুন (সম্রাট),  রাজবাড়ী পৌর যুবদলের আহবায়ক শামছুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ উপজেলার যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, বালিয়াকান্দি উপজেলার যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডা: জাকির হোসেন, সদর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খায়রু সহ প্রমুখ।

রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মামুনুর ইসলাম রনি ও পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে রাজবাড়ীর কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান, গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলো মন্ডল সহ সদর, পাংশা উপজেলা পর্যায়ের যুবদলের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,  গত কয়েকদিন ধরে রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তারা বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি হয়েও ওপেনে ঘুরে বেড়াচ্ছ। আমাদের দাবি একটাই এই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাই।

বক্তরা আরো বলেন, গত ১৭ই জানুয়ারী বিকেলে রাজবাড়ীর পাট্টা ইউনিয়নে যুবদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ শেষ করে ফেরার পথে পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ গাড়ি বহরে গুলি ছোড়ে একদল আওয়ামী সন্ত্রাসীরা। এসময় পাট্টা ইউনিয়ন যুবদল কর্মী মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এছাড়াও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বকুল, উজানচর ইউনিয়নের কামরুল, বরাট ইউনিয়নের সুমনের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যর প্রতিবাদ আমরা আজ বিক্ষোভ করেছি।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে যুবদল নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫