ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন
বালিয়াকান্দি উপজেলায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

“জনগণের ভোটেই ফিরে আসবে গণতন্ত্রের প্রকৃত রূপ”——- ব্যারিস্টার কাজী রহমান (মানিক)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলায় এক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়াম মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বালিয়াকান্দি উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ আঃ রব মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. রফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও রাজবাড়ী জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার কাজী রহমান (মানিক)।

বক্তব্যে তিনি বলেন, “এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের প্রায় ২০% নতুন ভোটার এই প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে দিনের ভোট রাতে হয়েছে, এক আসনে একাধিক প্রার্থী দাঁড়িয়ে প্রহসনের নির্বাচন হয়েছে, আবার বহু আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। এইসব নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।”

তিনি আরও বলেন, “তবে এবার চিত্র ভিন্ন। জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরে এসেছে। তাদের সরাসরি ভোটেই গঠিত হবে জাতীয় সংসদ, এবং সেই সংসদ থেকেই নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। জনগণের ভোটেই ফিরে আসবে গণতন্ত্রের প্রকৃত রূপ এটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।

নিজেকে রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আবারও ধানের শীষে ভোট দিতে চায় এটা এখন সময়ের দাবি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে আমি এই জনপদের উন্নয়ন, শান্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো।”

এসময় তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে বলেন, “রাজবাড়ী-২ আসনকে আমি গড়ে তুলতে চাই একটি কর্মমুখর, শিক্ষিত ও সচেতন জনপদ হিসেবে, যেখানে শিল্প-কলকারখানা ও টেকনিক্যাল শিক্ষা থাকবে বেকারত্ব দূরীকরণের হাতিয়ার। যুব সমাজকে খেলাধুলা ও প্রশিক্ষণের মাধ্যমে গঠনমূলক পথে ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলবো এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি।”

কৃষি ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ ও নাড়ুয়া পয়েন্টে সেতু স্থাপনের মাধ্যমে কৃষি ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
চাঁদাবাজদের বিষয়ে সতর্ক করে দিয়ে ব্যারিস্টার মানিক বলেন, “সম্প্রতি শোনা যাচ্ছে, দলের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ সমাজে ত্রাস সৃষ্টি করছে। আমি নির্বাচিত হলে রাজবাড়ী-২ আসন থেকে চাঁদাবাজি ও মাস্তানি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হবে। কারণ আমি বিশ্বাস করি- রাজনীতি সেবার জন্য, শোষণের জন্য নয়।”

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “আমি আহ্বান জানাই, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হোন। আজই শপথ নিন আমরা সবাই মিলে রাজবাড়ী-২ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূল করবো। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথে আপনারাই হবেন আমার সহযোদ্ধা।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, জেলা ছাত্রদলের সাবেক নেতা রোকনুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান লিটন, ভূমিহীন নেতা মোঃ শাহ আলম ও মোঃ রুহুল আমিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

বালিয়াকান্দি উপজেলায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

“জনগণের ভোটেই ফিরে আসবে গণতন্ত্রের প্রকৃত রূপ”——- ব্যারিস্টার কাজী রহমান (মানিক)

আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫