ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রবিবার (৯ নভেম্বর) রাতে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ।

প্রধান বক্তার বক্তব্যে বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্যে বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। আজ আবারও সেই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে।”

আয়োজিত এ সভাটি পরিচালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সৈকত, সদস্য নুরুল ইসলাম, খোরশেদ আলম, ফিরোজ মণ্ডল, মুকুল মৃধা, নাদেরউদ্দিন মিয়া, জাকির কাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, “এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় সংহতির প্রতীক।” এ সময় বক্তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫