ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে। মহাপ্রভুর ভোগরাগ কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকালে মাছপাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন সাবেক এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

জানা যায়, ১৬ই ডিসেম্বর শুভ অধিবাস এবং ১৭ ডিসেম্বর থেকে মহানাম সংকীর্তন কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মিয়া।

এসময় মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডীচরণ ঘোষ, মৃণাল কান্তি বিশ্বাস, গোলক চন্দ্র কুন্ডু, সত্যরঞ্জন বিশ্বাস, বিপ্লব কুমার দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট লোকজন মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

এছাড়া মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত অতিথিদের অপ্যায়নসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি শ্রী গনেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী দ্বীজেন্দ্রনাথ দাসসহ আয়োজক কমিটির সদস্যরা অতিথিদের অভ্যর্থনা জানায়।

মহানাম যজ্ঞানুষ্ঠানে ফরিদপুরের ব্রজকিশোর সম্প্রদায়, গোপালগঞ্জের শিবশক্তি সম্প্রদায় ও রূপ মাধুরী সম্প্রদায়, মাগুরার রূপশ্রী সম্প্রদায়, নড়াইলের জীবনানন্দ সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায় ও মাছপাড়ার হরিবাসর সম্প্রদায় নাম সুধা পরিবেশন করে।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান

আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪