ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই জুলাই) বিকাল ৩টায় রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠিত এ ফাইনাল খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার সহ প্রমুখ।

জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২-০১ গোলে আলাদীপুর আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথামিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে চর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে ফাইনাল খেলার চ্যাম্পিয়ান দলের মাঝে ট্রফি তুলে দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার সহ প্রমুখ।

এ ফাইনাল খেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা।

এসময় রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদীপুর আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৫:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪