ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বালিয়াকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: জহুর মোল্লা (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭মার্চ) রাতে বালিয়াকান্দি থানা পুলিশ জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী  উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।গত শনিবার (৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী জানান, তার নাতনি প্রথম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে সে যশোরে থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরে নানাবাড়ি বেড়াতে আসে শিশুটি। গত ৬ই মার্চ বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বালিয়াকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী গ্রেফতার

আপডেট সময় ০৪:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫