ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পৌরসভাধীন বিনোদপুরস্থ মন্ডল বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবী।

বাইতুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি মোঃ ময়েন উদ্দিন মন্ডল মোহনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন শ্রীপুর খাদেমুল উলুম মাদ্রাসার প্রভাষক(হাদীস) মুফতি মুস্তাফিজুর রহমান হামিদী।

মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোল্লা এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম কহুর পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসুল্লি উপস্থিত ছিলেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। পরে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আপডেট সময় ০৮:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬